উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০১/২০২৬ ৬:৫৩ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না।’

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওর দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী প্রচার চলাকালে দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।

জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।’

দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান– সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই।

এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজুসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer