প্রকাশিত: ১২/০৬/২০১৭ ৮:২২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ পিএম

বিনোদন ডেস্ক::

প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন সংগীতের তিন প্রিয় মানুষ- আসিফ আকবর, বালাম ও ইমরান। রোমান্টিক গানের এই তিন শিল্পী এসেছেন ভিন্নভাবে। গেয়েছেন ইসলামিক গান।

শিরোনাম ‘মুমিন হতে চাই’। পবিত্র রমজান উপলক্ষে ১১ জুন গানটির ভিডিও প্রকাশিত করেছে ধ্রুব মিউজিক স্টেশন।
‘আল্লাহ্ তোমার নূরের দেখা আমি পেতে চাই/ দ্বীনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই’ এমন কথার গানটি লিখেছেন- গোলাম কবীর রনী আর গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন মীর মাসুম। এর ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

আসিফ আকবর বলেন, ‘প্রথমবারের মতো গাইলাম একটি ইসলামিক গান, আমার সাথে আছে বালাম ও ইমরান। অসম্ভব মেলোডি সুর, চমৎকার শব্দচয়নের এই গানটি মানুষকে মনে করিয়ে দেবে সৃষ্টি কর্তার অপার মহিমার কথা। গানটির ভিডিওতে দেখানো হয়েছে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ ও তার মহিমার বিভিন্ন দিক।
ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে অবমুক্ত করা হয় ‘মুমিন হতে চাই’।

গানের লিংক:

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer