প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৬ পিএম

সোয়েব সাঈদ, রামু::
জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর উদ্যোগে থাইল্যান্ডে অনুষ্ঠিত আর্ন্তজাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান শেষে দেশে ফিরেছেন, রামুর ১০০ ফুট সিংহশয্যা বুদ্ধমুর্তি সম্বলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ করুনাশ্রী ভিক্ষু।

গত ৭ হতে ১০ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের চেংরাই শহরের চেরাটন ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

তিনদিন ব্যাপী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি করুনাশ্রী ভিক্ষু বাংলাদেশের বেকারত্ম, জলবায়ু পরিবর্তনজনিত বন্যা, খরা, ভূমিকম্পসহ বিভিন্ন সমস্যা ও এসবের প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

তিনি বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে দেশের উন্নয়ন, অগ্রগতি অব্যাহত রাখতে সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশী দেশের সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সম্মেলন উপলক্ষে ৫দিনের সফর শেষে দেশে ফিরেছেন অধ্যক্ষ করুনাশ্রী ভিক্ষু। তিনি সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer