ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ৮:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মি (এএ) এর কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবির অধিনায়ক বলেন, নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকালে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে, ফেরত আসা জেলেরা মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেরত আসা জেলে আব্দুল আজিজ বলেন, মিয়ানমারের আরকান আর্মি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী।

ফেরত আসা জেলে আব্দুল্লাহ বলেন, দশ দিন পর নিজ দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সেই দেশে মিয়ানমারে অর্ধশতাধিক জেলে রয়েছে। মূলত নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদের বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদের ধরে নিয়ে গিয়েছিল।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে।

বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...