ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৫ ২:৩৯ পিএম

মিয়ানমারের রাখাইনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ‘১২ লাখ’ রোহিঙ্গা যেন আগামী ঈদটি তাদের নিজেদের দেশে উদযাপন করতে পারেন সেই প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার সকালে প্রধান উপদেষ্টা তার ফেইসবুক পেইজে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মিত একটি ভিডিও পোস্ট করে এ শুভেচ্ছা দিয়েছেন।

সেখান তিনি এদেশে আটকে পড়া রোহিঙ্গাদের ‘মেহমান’ আখ্যায়িত করেছেন।

সবাইকে ঈদ মোবারক জানিয়ে প্রধান উপদেষ্টা লেখেন, “আমাদের নিরাপদ এবং আনন্দময় এই ঈদে যেন আমরা মনে রাখি বারো লক্ষাধিক মেহমান বিপদে পড়ে আমাদের দেশে আছে। দোয়া করি তারা যেনো আগামী ঈদ নিজের দেশে করতে পারে।”

এর আগে গত ১৪ মার্চ উখিয়ায় আশ্রয় শিবিরের একটি ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নিয়েও একই প্রত্যাশার কথা জানিয়েছিলেন ইউনূস।

ইউনূসের আয়োজনে রোহিঙ্গাদের সঙ্গে ওই ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সে সময় বাংলাদেশ সফরে আসা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই দিন ইউনূস রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমিতে পাঠানোর তাগিদ দিয়েছিলেন।

এছাড়া পরের ঈদটি যেন রোহিঙ্গারা মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে করতে পারেন, সেজন্য নিজের প্রচেষ্টার কথা রোহিঙ্গাদের সামনে তুলে ধরেছিলেন ইউনূস।


তিনি বলেছিলেন, “আল্লার হাছে দোয়া গরি, সামনর ঈদত যেন অনারা নিজর বাড়িত যাইয়েরে ঈদ গরিন ফারন।”

তাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন বলে আশ্বস্ত করেছিরেন প্রধান উপদেষ্টা।

পাঠকের মতামত

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...

বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন: প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘চলতি আগস্ট মাসেই ঢাকা–কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন ...
Single Page Footer