প্রকাশিত: ১২/১১/২০১৬ ৭:৩২ এএম

myanmar_cylindrical_object_from_sky_30397_1478875061-400x225মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনি এলাকায় আকাশ থেকে রহস্যজনক ধাতব সিলিন্ডার পড়েছে। চীনের কোনো ভূ-উপগ্রহ বা বিমান থেকে এটি পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে শুক্রবার একথা বলা হয়েছে। খবর বাসসের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কাচিন রাজ্যের পাকান্ত শহরতলিতে একটি রত্নখনির মালিকানাধীন সম্পত্তির ওপর একটি বৃহৎ ব্যারেল আকৃতির বস্তু এসে পড়ে। এটির দৈর্ঘ্য ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) এবং ব্যাস এক মিটারের বেশি।

খবরে আরো বলা হয়, চীনা ভাষা লেখা অপর একটি ছোট ধাতব বস্তু একই সময় পার্শ্ববর্তী একটি গ্রামের এক বাড়ির ছাদে পড়ে। এতে ছাদটি ফুটো হয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

গ্লোবাল নিউ লাইট জানায়, ধাতব বস্তুটি উপগ্রহ, বিমান বা ক্ষেপণাস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে আসলেই এটা কোথা থেকে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধাতব বস্তুটি পড়ার আগে একটা বিকট শব্দ হয় এবং এরপর খনি এলাকার ৫০ মিটারের মধ্যে এটি পড়ার শব্দ শোনা যায়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে যে দিন খবর প্রকাশিত হয় যে, বেইজিং সম্প্রতি কক্ষপথে একটি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ঠিক একই দিন ওই ধাতব বস্তুটি মিয়ানমারে এসে পড়ে।

খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে মিয়ানমারের কাচিনে এসে পড়া ধাতব বস্তুর কোনো সাদৃশ্য আছে কিনা তা নিশ্চিত নয়।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...