মোজাম্মেল হক বাহার,শামলাপুর::
সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ” মোরা “র আঘাতে টেকনাফ বাহারছড়া ও জালিয়াপালং এর কয়েকটি গ্রামে ভেঙ্গে যাওয়া বিদ্যুতের খুঁটি ও ছিড়ে যাওয়া তার (ক্যাবল)গুলো ঠিক করে অর্ধ মাসেও বিদ্যুৎ সংযোগ সচল করতে পারছেনা টেকনাফ পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। পাশর্^বর্তী টেকনাফ পৌর এলাকা, হ্নীলা, হোয়াইক্যং ও উখিয়ায় ঘূর্ণিঝড় পরবর্তী কয়েকদিনের মধ্যে বিদ্যুত সংযোগ সচল করলেও টেকনাফ বাহারছড়ায় দেখা যাচ্ছে কাজের কচ্ছপ গতি। বিদ্যুৎ সংযোগ সচল না থাকায় মোবাইলে যোগাযোগও বন্ধ হয়ে গেছে অনেকের। ঈদ মৌসুমে বিদ্যুৎ না পেয়ে চরম বিপাকে পড়েছে দর্জি দোকানদারেরা। ইফতারের সময় একটু ফ্রিজের ঠান্ডা পানি পান করবে এটা জোটছেনা রোজাদারদের। এ ব্যাপারে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এর কাছে জানতে চাইলে তিনি জানান কয়দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল হবে এটা ঠিক বলা যাচ্ছেনা। অতি শীঘ্রই বিদ্যুৎ সংযোগ সচল করে জন দূর্ভোগ লাঘব করতে বাহারছড়া – জালিয়াপালং এর জনসাধারণ উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...
Single Page Footer

পাঠকের মতামত