প্রকাশিত: ১৩/০৬/২০২২ ১:৩৪ পিএম
ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোফাইন্যান্স কমূসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ঋণ কর্মকর্তা, প্রগতি

পদ সংখ্যা: অনির্ধারিত।

চাকরির বিবরণ: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করতে হবে। ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনের যেকোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য, তবে অন্যান্য পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

 

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়।

বেতন ও সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের বেতন রীতি অনুযায়ী। সঙ্গে উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য ও জীবনবীমা, পারফরম্যান্স বোনাস, ইনসেন্টিভ, যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ২০ জুন, ২০২২ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা www.bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।

পাঠকের মতামত

চাকরি দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন, সপ্তাহে ২ দিন ছুটির সুযোগ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সংস্থাটির রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র ম্যানেজার/ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি আনতে পারে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর

  চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) নিয়ে বেইজিংয়ের আগ্রহ দীর্ঘদিনের। গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ...
Single Page Footer