প্রকাশিত: ২০/০৩/২০১৭ ২:৪২ পিএম

অবৈধভাবে অস্থানকারীদের দেশ ত্যাগে ৯০ দিনের সময়সীমা বেধে দিয়েছে সৌদি প্রশাসন।

এ সময়ের মধ্যে দেশত্যাগকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।

পাশাপাশি ভবিষ্যতে তারা কাজ নিয়ে আবারও সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়িফ।

এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করেছেন তিনি। খবর সৌদি গেজেটের।

‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রোববার প্রকাশিত এ প্রজ্ঞাপনে দেশটি তিন মাসের এই ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে।অবৈধদের ৯০ দিনের মধ্যে সৌদি ছাড়তে হবে

মুহাম্মদ বিন নায়িফ বলেন, অনুমতি (ইকামা) ছাড়াই অবস্থান, অনুমতি ছাড়াই কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে আগামী ২৯ মার্চ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে।

সৌদি প্রিন্স অবৈধভাবে বসবাসকারীদের ৯০ দিনের সুযোগ গ্রহণের মাধ্যমে নিজ দেশে ফিরে যাবারও আহ্বান জানান।

নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয়। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙুলের ছাপ রেখে দেয়া হয়। পরে ওই ব্যক্তি আর সৌদি আরবে কাজের জন্য আসতে পারেন না।

তবে তিন মাসের মধ্যে যারা নিজ দেশে ফিরে যাবেন, তাদের আঙুলের ছাপ দেয়া লাগবে না এবং পরে তারা সঠিক নিয়মে সৌদি আরবে এসে কাজ করতে পারবেন বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি।

বর্তমানে সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশী কাজ করছেন। এদের মধ্যে ৬০ হাজার নারী কর্মী রয়েছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...