প্রকাশিত: ২৮/০৪/২০১৮ ৮:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ এএম

স্পোর্টস ডেস্ক:
বছর দুয়েক আগে বিয়ে করলেও গোপনীয়তা বজায় রেখেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। প্রথমে বিয়ের কথা গোপনই রাখতে চেয়েছিলেন। বিষয়টা প্রকাশ হয়ে গেলেও, নিজের স্ত্রীকে অনেকটা আড়ালেই রেখেছিলেন। প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে আশা কিংবা কোন ছবি বা পরিচয় পর্যন্ত প্রকাশ করেননি। অবশেষে বিয়ের দুই বছরের মাথায় এসে স্ত্রীর সঙ্গে তার নিজের ছবি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের এই পেসার।

স্ত্রীর ছবি প্রকাশ করতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেই বেছে নিয়েছেন রুবেল। স্ত্রী ইসরাত জাহান দোলার সঙ্গে দুটি ছবি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আপলোড করে রুবেল লিখেন, ‘আমার স্ত্রী।’

২০১৬ সালের মে মাসে অনেকটা গোপনেই বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। পরে দীর্ঘদিন ধরে গোপনীয়তা বজায় রাখেন নিজের বিয়ের ব্যাপারে। বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকী সামনে রেখে নিজের স্ত্রীকে আর আড়ালে রাখলেন না এই গতিতারকা। নিজেদের সুখী দাম্পত্যজীবনের প্রমাণস্বরূপই হাস্যোজ্জ্বল ছবি ফেসবুকে আপলোড করেন রুবেল।

রুবেলের ছবি ফেসবুকে আসার সঙ্গে সঙ্গেই তুমুল আলোচনা শুরু হয় এই দুটি ছবি নিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ছবি দুটি। রুবেলের পেজেই এই ছবিতে লাইক দিয়েছেন অন্তত ৫০ হাজার মানুষ। শেয়ার করেছেন এক হাজার জন এবং ছবিতে মন্তব্য করেছেন প্রায় সাড়ে তিন হাজার।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer