প্রকাশিত: ১০/০৮/২০২১ ৬:১৫ পিএম

অপেক্ষার অবসান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি নতুন ঠিকানা হিসেবে পিএসজির সাথে চূড়ান্ত করেছেন। বার্সালোনা থেকে নতুন গন্তব্য হিসেবে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবারই (১০ আগস্ট) প্যারিসে উড়ে যাচ্ছেন মেসি।

এদিকে ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। যা দুই পক্ষের ইচ্ছায় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন ছয় বারের ব্যালন ডি অ’র জয়ী। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

গেল ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। নতুন চুক্তিতে ৫০ শতায় বেতন কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হন দলটির ইতিহাসের সবচেয়ে সেরা এই খেলোয়াড়। যদিও শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন করকে পারেনি দুই পক্ষ।

আর্জেন্টাইন অধিনায়ককে অনেক আগ থেকে নিজেদের করার পরিকল্পনা ছিল প্যারিসের দলটির। শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করতে সক্ষম হলো পিএসজির। এতে স্প্যানিশ দল বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে হচ্ছে মেসির

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer