ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০১/২০২৫ ৫:২৮ পিএম

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে আনা হয়‌নি।

বান্দরবা‌নের আলীকদ‌মে অভিযান চা‌লি‌য়ে ৫ জন দালাল ও ৫৮ জন মিয়ানমার নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। শ‌নিবার (১১ জানুয়ারি) ভোর সা‌ড়ে ৫টার সময় আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে এ ঘটনা ঘ‌টে।

আটক দালালরা হ‌লো— আলীকদম দ‌ক্ষিণ নয়া পাড়ার মো. আনোয়ার হো‌সে‌নের ছে‌লে মো. আরিফুল ইসলাম (২৫), আলীকদম বাজার পাড়ার মো. আবদুর র‌হি‌মের ছে‌লে মো. নজরুল ইসলাম (৪০), আলীকদম নয়া পাড়ার মো. সোনা মিয়ার ছে‌লে মো. জামাল উদ্দিন (২৭), আলীকদম চৈক্ষ্যং ইউনিয়‌নের মৃত আবুল হো‌সেনের ছে‌লে মো. আবু হুজাইফা (৩২) ও আলীকদম নয়া পাড়ার মৃত. আনু মিয়ার ছে‌লে মো. খোরশেদ আলম (৫৭)।

বিজিবি জানায়, শ‌নিবার ভোর সা‌ড়ে ৫টার সময় গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক‌টি টহল দল ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ৪ কি. মি. পূর্ব দক্ষিণ দিকে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক স্থানে অভিযান চালায়।

এসময় অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিকসহ ও এর সা‌থে জ‌ড়িত ৫ বাংলাদেশি দালালকে আটক করা হয়। এসময় প‌রিবহ‌নের কা‌জে ব্যবহৃত ১টি ডাম্পার ও ১টি প্রাইভেট কারও জব্দ করা হয়।

এ বিষ‌য়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মির্জা জ‌হির উদ্দিন জানান, মিয়ানমার নাগ‌রিক‌দের আট‌কের খবর শু‌নে‌ছি। ত‌বে এখ‌নো পর্যন্ত থানায় কাউকে আনা হয়‌নি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...