প্রকাশিত: ০১/০৬/২০২২ ১:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে বুধবার (১ জুন) ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের একাংশ। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

বুধবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরে তালা ও নগরীর বটতলী রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফ বাস ছেড়ে যায়নি। এছাড়া শাটল যাতায়াত বন্ধ থাকায় শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আসতে পারেনি। যারা বাসে ক্যাম্পাসে আসার চেষ্টা করেছে তাদেরও বিশ্ববিদ্যালয়ে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত ক্লাস ও পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...