প্রকাশিত: ০৬/১০/২০১৬ ৯:৫৮ পিএম

উখিয়া নিউজ ডটকম  ::
ghtghউখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন বলেছেন,শিশুদের অধিকার ও নারী উন্নয়ন জনগনের দৌড়গোড়ায় পৌছাতে স্থানীয় জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে অবিভাবক মহল সহ সকল জনপ্রতিনিধিকে প্রত্যান্ত অঞ্চলে কাজ করে যাওয়ার আহবান জানান। এ সময় তিনি সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।  বৃহস্পতিবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে কক্সবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রধান বক্তার বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান চেনুয়ারা বেগম বলেন,মেয়েরা সংসারের বোঝা নয় এটা জনগনকে বোঝাতে সকলকে একযোগে কাজ করতে হবে। কর্মশালায় অন্যন্যদের মধ্যে বিষয়ভিক্তিক বক্তব্য রাখেন কক্সবাজার সদর হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার মাহবুব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক।অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী,পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী,উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,উখিয়াস্থ দৈনিক মানবজমিনের রিপোর্টার সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম সম্পাদক ওবাইদুল হক চৌধুরীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,শিক্ষক শিক্ষিকা,মহিলা সদস্যবৃন্দ।

পাঠকের মতামত

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...
Single Page Footer