প্রকাশিত: ২২/০৮/২০১৬ ১০:৫৫ পিএম

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার আওতাধীন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে, ২১শে আগস্ট স্মরণে মিছিল ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাদা পোশাকে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের হাজারো শিক্ষার্থী তথা কলেজ ছাত্রলীগ সহ উখিয়া উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে, গতকাল, ২২শে আগস্ট সোমবার সকাল ১১টায় আয়োজিত ঐতিহাসিক মিছিলটি উখিয়া স্টেশন প্রদক্ষিণ করে, এরপর উখিয়া স্টেশন চত্বরে মিছিলত্তোর ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।ছাত্রসমাবেশে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে বক্তব্যে ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা মকবুল হোসাইন মিথুন বলেন, “জঙ্গীবাদ ও স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে ছাত্রলীগ”। উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল আমিন টিপুর সভাপতিত্বে  ছাত্রসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ছাত্রনেতা উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,সাধারণ সম্পাদক ইমাম হোসাইন,রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল প্রমুখ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি অহিদুল হক চৌধুরী,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উখিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি এটিএম রশিদ,উখিয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বশির আজাদ,উখিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরুল আমিন মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলম নিসা,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কামাল শাকিল,ইব্রাহীম আজাদ, দপ্তর সম্পাদক ইফতিয়াজ নুর নিশান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওসমান সরোয়ার,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইফতেখারুল ইসলাম,মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক নুরুল হাসান,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক খোরশেদ আলম,উপ মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম,উপ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হেলাল উদ্দিন,কার্যকরী সদস্য উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আজাদ শাওন,জাহেদুল ইসলাম, অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দদের মধ্যে রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন শামীম,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দদের মধ্যে মুরতাজা মুরাদ,রাসেল,বোরহান,মিজান,বুলবুল,রাহুল,শুভ প্রমুখ। ছাত্রসমাবেশের সঞ্চালনা করেন,উখিয়া উপজেলা ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক ও উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আনিসুল মোস্তাফা। উল্লেখ্য তাপদাহ উপেক্ষা করে, উক্ত আয়োজনে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, সহযোগী সংগঠন ও উপজেলার বিভিন্ন ইউনিটের অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়। উখিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফতিয়াজ নুর নিশান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer