ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৯:২৩ পিএম

কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

দীর্ঘ ১৭ বছর আগে, অর্থাৎ ২০০৯ সালের সর্বশেষ সম্মেলনে শাহাজাহান চৌধুরী সভাপতি এবং এড. শামীম আরা স্বপ্না সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলা কমিটির নেতৃত্ব দিয়েছেন শাহজাহান চৌধুরী ও শামীম আরা স্বপ্না। দুই জনই এখন সংসদ সদস্য। ফলে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে খুব শীঘ্রই জেলা কমিটি ঘোষনা হতে পারে বলে জানিয়েছেন জেলা বিএনপির একটি সূত্র।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ এই সময়ে বিশেষ করে ১৭ বছরের আওয়ামী লীগ শাসনামলে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংগঠন টিকিয়ে রাখা ও কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে বর্তমান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দলীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

বর্তমানে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সামনে আসায় আবারও সক্রিয় হয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতির হিসাব-নিকাশ। দীর্ঘ বিরতির পর দলকে পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় পর্যায় থেকে জেলা শহর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নতুনভাবে কমিটি সাজানোর পরিকল্পনা চলছে বলে জানা যায়। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ বিষয়ে সার্বিক সমন্বয় করছেন।

জেলা বিএনপির সভাপতি পদে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক এমপি সহিদুজ্জামান এবং জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক নুরুল বশর চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান এবং উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী’র নাম শোনা যাচ্ছে।

দলীয় একাধিক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন কমিটিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে। সুত্র,টিটিএন

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...