প্রকাশিত: ০৬/০৮/২০১৬ ১:৩০ পিএম

বিশেষ প্রতিবেদক::
টেকনাফ হ্নীলার রঙ্গিখালী এলাকা থেকে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী আবসার উদ্দিনকে আটক করেছে মডেল থানার পুলিশ। পুলিশ সুত্র জানায়, ৫আগষ্ট সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কাজ্বী আব্দুল মালেকের নেতৃত্বে রঙ্গিখালী ষ্টেশনে অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আবসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখা কর্তৃক ২০১৩সনের ডিসেম্বরে প্রকাশিত যুগ্ম সচিব প্রণবকুমার নিয়োগী স্বাক্ষরিত ৭৬৪জনের ইয়াবা তালিকায় হ্নীলার রঙ্গিখালী এলাকায় আটক আবছারের নাম ৭নম্বরে আছে। ঐতালিকায় আবছার ছাড়া তার ভাই হেলাল উদ্দিন, চাচাত ভাই সরোয়ার, আবু তাহের এবং মুরাদ হাসানের নামও রয়েছে। পুলিশ জানায়, আটক আবছারের বিরুদ্ধে মাদক এবং মারামারি সংক্রান্ত মামলার পরোয়ানা রয়েছে। তাকে ঐমামলায় আটক দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে বলে।##

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...
Single Page Footer