প্রকাশিত: ০৭/০৮/২০১৬ ৯:৩০ পিএম

সাদ্দাম হোসাইন,হ্নীলা::
হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।সুত্র জানায়-৭ আগষ্ট দুপুর ১২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধন নয়াবাজার হাইস্কুল গেইটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল আলম জুয়েল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মুরশেদ। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়মী লীগ নেতা মাষ্টার ফরিদুল আলম,মাষ্টার জহিরুল হাসান,আবদুল মজিদ,মুফিজ আলম,যুবলীগ নেতা মো: আলম বাবুল,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাকের, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রলীগের আহবায়ক জসিম উদ্দীন মুন্না,যুগ্ন আহবায়ক রবিউল হাসান, জামাল হোসন,দেলোয়ার হোসেন,নুরুল আবছার,সৈয়দুল মোস্তফা,আবদুল্লাহ আল হারুন প্রমুখ। এরপর এক বিশাল র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...