উখিয়ায় উচ্ছৃঙ্খল গান-বাজনার প্রতিবাদে সংঘর্ষ, আহত ৭
কক্সবাজারের উখিয়ায় বিয়ে বাড়িতে উচ্ছৃঙ্খল গান-বাজনা বন্ধ করতে বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ...

টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির অভিযানে লক্ষাধিক ইয়াবাসহ এক ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে। আটক ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়, ২৭জুলাই রাত ১০টার দিকে হোয়াইক্যং চেকপোষ্টে কর্তব্যরত জওয়ানেরা টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে গাড়ীর বাম্পারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১লক্ষ ৬হাজার পিচ ইয়াবাবড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আটক মাদক কারবারী কক্সবাজার সদরের পিএমখালী এলাকার মোহাম্মদ ইসমাইল ও খতিজা খাতুনের ছেলে সাইফুল ইসলাম খোকন বলে জানাগেছে। এসময় পাচারে ব্যবহ্রত প্রাইভেটকারটি জব্দ করেন বিজিবি। ৬৪বিজিবির অধিনায়ক সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#
পাঠকের মতামত