আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ৮:৪৬ এএম

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি করেছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলায় কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (IRIB)। একই সময়ে ইরাক সফর সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে “শক্তিশালী” বিমান হামলা চালানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবস্থান এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব স্থাপনা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলার সঙ্গে জড়িত ছিল।

এদিকে, আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকের একটি বাণিজ্যিক ডকে শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে দুই দেশের বিরোধ আরও তীব্র হয়েছে। ইরান চায় আন্তর্জাতিক জাহাজগুলো তাদের নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলীয় নৌপথ ব্যবহার করুক। অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া প্রণালির মাঝের প্রচলিত নৌপথে মাইন থাকার আশঙ্কায় সেটি এখনও কার্যত অচল রয়েছে।

এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরাকের নাজাফ সফর সংক্ষিপ্ত করে তেহরানে ফিরে গেছেন। তিনি সেখানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নিতে গিয়েছিলেন। সফরকালে ইরাকি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকেরও পরিকল্পনা ছিল বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে।

খামেনির মরদেহ নাজাফ থেকে কারবালায় নেওয়ার পর ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে নেওয়া হবে। আগামী ৯ জুলাই সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।

সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...