প্রকাশিত: ২৫/০৯/২০২১ ১২:২৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজার আসছেন আগামী ২৮ সেপ্টেম্বর। ওইদিন সকাল ১১ টায় হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সেখানে তিনি চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।

মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুসারে মন্ত্রী ওইদিন বিকল ৪ টায় মাতারবাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
কক্সবাজারে রাত যাপনের পর ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় তিনি কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে দুপুর ১২ টায় তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভায় অংশ নেবেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer