ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৫ ৯:১৪ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) ৫০ লাখ মার্কিন ডলারের অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, এই অর্থ প্রতিবন্ধী অন্তর্ভুক্তি, সুরক্ষা কার্যক্রম ও রান্নার জন্য এলপিজি সরবরাহ জোরদারে ব্যবহার করা হবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, রোহিঙ্গা শরণার্থীদের চাহিদা ক্রমবর্ধমান, বিশেষ করে প্রতিবন্ধী শরণার্থীদের ক্ষেত্রে। দক্ষিণ কোরিয়ার এই উদার সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনরক্ষাকারী সহায়তার তীব্র ঘাটতির এ সময়ে কোরিয়ার জনগণ ও সরকারের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখ ৬০ হাজারের বেশি রোহিঙ্গা এখনো কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। ২০২৪ সালের শুরু থেকেই রাখাইন রাজ্যে নতুন সহিংসতার কারণে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার এই অনুদান মূলত প্রতিবন্ধী শরণার্থীদের সহায়তায় ব্যয় হবে। এর মধ্যে থাকবে প্রাথমিক শনাক্তকরণ, পুনর্বাসন, সহায়ক যন্ত্র সরবরাহ, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা এবং সহজে ব্যবহারযোগ্য গোসলখানা ও শৌচাগার নির্মাণ।

এছাড়া এলপিজি সরবরাহ অব্যাহত থাকায় শরণার্থীরা পরিচ্ছন্ন রান্নার জ্বালানি ব্যবহার করতে পারবে। এলপিজি ব্যবহারে নারী ও কিশোরীদের সুরক্ষা ঝুঁকি কমেছে, শিশুদের স্কুলে পড়াশোনার জন্য আরও সময় মিলেছে এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশের ক্ষতি কমেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শিবিরে বসবাস করছে এবং আট বছরের এই সংকটে আন্তর্জাতিক সহায়তা তাদের জীবনধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...