উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২১/১০/২০২৫ ৯:১১ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার ইয়াবা নিয়ে বাসের চালক, হেলপারসহ তিনজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১ টায় উপজেলার চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুর আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩), কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এলাকার মৃত আবু শমার ছেলে মো. করিম (৩৪), একই এলাকার মো. শাহীন আলমের ছেলে মহিউদ্দিন (২৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে বাসের চালক, সহকারী ও সুপার ভাইজারকে ১ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...