ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৫ ৭:১৩ এএম

সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক মাধ্যমে “উখিয়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকাশিত সংবাদে উল্লেখিত বালুর ছবিগুলো আসলে প্রায় দুই মাস আগে তৎকালীন এসিল্যান্ড মহোদয় এসে জব্দ করেছিলেন। পরবর্তীতে নিলাম (অপশন) আহ্বান করা হয় এবং স্থানীয় মনখালী এলাকার আবুল কালাম নামের একজন ব্যক্তি ৭ লক্ষ ৫০ হাজার টাকায় সেই বালুগুলো ক্রয় করেন। সংবাদে ব্যবহৃত ছবিগুলো সেই সময়কার পুরোনো ছবি।

উক্ত ঘটনার পর থেকে আমি কোনো ধরনের বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। গত শুক্রবারে যে ড্রেজার মেশিন ও ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে, তা আমার বাড়ির উত্তর পাশের নতুন একটি পয়েন্টে পাওয়া গেছে, যা আমার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।

আমার মানহানি ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে বিষয়টি সত্যতা যাচাই করে সংশোধনী সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।

সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনারা সরজমিনে এসে তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

প্রতিবাদকারী-
মুহাম্মদ নুরুল ইসলাম,
চেপটখালী, জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার ।
তারিখ:- ২১/১০/২০২৫ ইং

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer