ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১০/২০২৫ ৪:৩৭ পিএম

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার ঘিরে চলা পারিবারিক বিতর্ক ও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উভয় পক্ষই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির সমাধান হওয়ার তথ্য দিয়েছেন।

আবু ত্বহা জানিয়েছেন, মাশওয়ারার ভিত্তিতে বরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে পারিবারিক বিষয়গুলো শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান করা হয়েছে। তিনি লিখেছেন, মুহতারাম আবু ত্বহা আদনান সাবিকুন নাহারকে খুলা তালাকের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেছেন। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই।

তিনি আরও লিখেছেন, বিয়ের সম্পূর্ণ মোহর পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং উভয় পক্ষের মধ্যে কোনোরকম দেনা-পাওনা নেই। সাবিকুন নাহার Taw Haa Zin Nurain Islamic Center-এ গত বছর প্রদানকৃত অর্থ ও স্বর্ণের বিষয়ে উলামায়ে মাজলিসের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ কার্যক্রম চলছে। সামাজিক মাধ্যমে যে ৮ ভরি স্বর্ণ বিনিময়ে তালাকের গুজব ছড়ানো হয়েছিল, তা সম্পূর্ণ ভুল। সন্তান বিষয়ক ফয়সালা – উভয় পক্ষ মুরব্বিদের মাজলিসে শরিয়াহ সম্মতভাবে সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

সাবিকুন নাহারও নিজের স্ট্যাটাসে জানিয়েছেন, বিষয়টি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুন্দরভাবে সমাধান হয়েছে। তিনি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে কোনো ধরনের মন্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এ বিষয়ে করবেন না বলে জানিয়েছেন।

এছাড়া সাবিকুন নাহার মিডিয়ার উদ্দেশে নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, যারা পাশে ছিলেন তাদের জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং যারা সমালোচনা করেছেন তাদের ক্ষমা করুন।

উভয় পক্ষই পারিবারিক বিষয়গুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় সামাজিক উত্তাপ কমানোর অনুরোধ জানিয়েছেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer