আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ৮:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। খবর অনুযায়ী, দেশটি ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে। ইরান এটিকে যুক্তরাষ্ট্রের স্থল অভিযান মোকাবিলার বড় প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে।

ইরান বলছে, দেশটির গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপরক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই দ্বীপ থেকেই দেশের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম একটি সামরিক সূত্রের বরাতে জানায়, সম্ভাব্য যুদ্ধ ঘিরে সেনাবাহিনীতে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। অনেক তরুণ স্বেচ্ছায় যুদ্ধে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করছে ।

সূত্রটি আরও দাবি করে, যদি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি জোর করে খুলতে চায়, সেটি হবে “আত্মঘাতী পদক্ষেপ”। ইরান জানিয়েছে, এই জলপথ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তারা যেকোনো মূল্যে বজায় রাখবে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer