উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/১১/২০২৬ ৬:১৫ পিএম , আপডেট: ১৮/১১/২০২৬ ৬:১৬ পিএম

কক্সবাজারে  মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৮) নামের এক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীর মর্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার কালারমারছড়ার আঁধারঘোনা নামক এলাকায় এই দু’র্ঘ’টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, নিহত শিশু আয়াত স্কুল থেকে ফেরার পথে বেপরোয়া ইজিবাইক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। মাথা, মুখে এবং শরীরের নানা অংশে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াত কে মৃ’ত ঘোষণা করেন।

আয়াত আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় স্কুল থেকে ফেরার পথে বেপ’রোয়া ইজিবাইক তার প্রাণ কেড়ে নেয়। এতে স্থানীয়রা ক্ষো’ভ প্রকাশ করে বলেন, মহেশখালীতে অপ্রাপ্তবয়স্ক মা’দকাসক্ত চালকেরা সড়কে ইজিবাইকসহ বিভিন্ন পরিবহন চালাচ্ছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘ’টনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয় না প্রশাসন।

এই বিষয়ে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

শিশু শিক্ষার্থী আয়াতের এমন মর্মান্তিক মৃ:ত্যুতে তাঁর সহপাঠী, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক‌্যা‌ম্প প‌রিদর্শ‌নে আসবেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি ...

নির্বাচনী পরীক্ষায় পাস করলেই দিতে পারবে এসএসসি, তদবির-সুপারিশ প্রত্যাখ্যানের ঘোষণা সভাপতির

কক্সবাজারের উখিয়ার আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় ...

জরিমানা অনাদায়ে কারাদণ্ড, ৮ লাখ টাকা দিয়েই মুক্তি পেলেন চৌরঙ্গী বেকারি মালিক

কক্সবাজারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে চৌরঙ্গী বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৮ লাখ টাকা জরিমানা ...

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...