
কক্সবাজারে মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৮) নামের এক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীর মর্মা'ন্তিক মৃ'ত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার কালারমারছড়ার আঁধারঘোনা নামক এলাকায় এই দু'র্ঘ'টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, নিহত শিশু আয়াত স্কুল থেকে ফেরার পথে বেপরোয়া ইজিবাইক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। মাথা, মুখে এবং শরীরের নানা অংশে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াত কে মৃ'ত ঘোষণা করেন।
আয়াত আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় স্কুল থেকে ফেরার পথে বেপ'রোয়া ইজিবাইক তার প্রাণ কেড়ে নেয়। এতে স্থানীয়রা ক্ষো'ভ প্রকাশ করে বলেন, মহেশখালীতে অপ্রাপ্তবয়স্ক মা'দকাসক্ত চালকেরা সড়কে ইজিবাইকসহ বিভিন্ন পরিবহন চালাচ্ছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘ'টনা ঘটলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয় না প্রশাসন।
এই বিষয়ে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিশু শিক্ষার্থী আয়াতের এমন মর্মান্তিক মৃ:ত্যুতে তাঁর সহপাঠী, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।