উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৩/২০২৩ ১০:৩৬ এএম

সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আগুনে পুড়ে মহেশখালীর ২ যুবকসহ অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা সকলেই সৌদি আরবের আবাহা ডিস্ট্রিক্ট এর আল খামিছসহ বিভিন্ন এলাকা থেকে এক স্থানে জড়ো হয়ে একটি বাসযোগে ওমরা করতে পবিত্র মক্কা নগরীতে রওয়ানা হয়েছিল।

সোমবার (২৭ মার্চ) বিকেলে সৌদি আরবের মক্কা নগরীর দক্ষিণ-পশ্চিমে মাহাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ওমরা হজ্ব যাত্রী ছিল। তাদের বহন করা বাসটির ব্রেক ফেল হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি ব্রিজ ও সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে যায়। এতে সাথে সাথে বাসটিতে আগুন ধরে গেলে ২০ যাত্রী আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় আরো অন্তত ২৯ বাস যাত্রী আহত হয়েছে।
মহেশখালীর নিহত দু’জন হলেন উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরা ঘোনা গ্রামের আহমদ উল্লাহ’র পুত্র মোঃ আসিফ (২২) ও একই ইউনিয়নের বড় ডেইল গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ শেফায়েত (২৪)। তারা উভয়েই প্রবাসী এবং পরস্পর খালাতো ভাই।
নিহতদের পরিবারিক সুত্রে জানা যায়, নিহত আসিফ ও শেফায়েত সৌদি আরবের কামিসে প্রবাসী ছিল। তারা দুজন সহ আবাহা ডিস্ট্রিক্ট এর বিভিন্ন এলাকা থেকে আরো অন্তত ৪৮ জন বাংলাদেশি একত্রিত হয়ে আল খামিছ থেকে পবিত্র মক্কায় ওমরা হজ্ব করতে যাওয়ার পথে সোমবার আসিরা প্রদেশের আবাহা থেকে রওয়ানা হয়ে মক্কা নগরীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাহাইল নামক স্থানে দুর্ঘটনা শিকার হয়।

মহেশখালীর দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বড় মহেশখালীর ইউপি চেয়ারম্যান শা,আ,ম আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল বলেন, নিহত সেফায়েত হোসেন খোকা ও আসিফ সৌদি আরব প্রবাসী ছিল তারা গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছে বিষয়টি জেনেছি।
বড় মহেশখালী ইউপির ১ নং ওয়ার্ডের ইউপির সদস্য মোঃ নুরুল ইসলাম জানান, আমার ওয়ার্ডের প্রবাসী শাফায়েত হোসেন খোকা ও পার্শ্ববর্তী পূর্ব ফকিরা ঘোনা গ্রামের আসিফ নামের পরস্পর দুই খিলাতো ভাই একই দুর্ঘটনায় মারা গেছে।
সৌদি আরবে ওমরা হজ্বের কাফেলা নিয়ে অবস্থানরত মহেশখালী ট্যুরস এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী মাওঃ রফিকূল ইসলাম বকুল এ প্রতিনিধিকে জানান, খামিছ থেকে প্রবাসী ওমরা হজ্ব যাত্রী বহনকারী একটি বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ২০ যাত্রী আগুনে পুড়ে মারা যায় বলে মক্কা নগরীতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী সূত্রে জানা গেছে। তৎমধ্যে মহেশখালীর দুই জন নিহতের বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন।

পাঠকের মতামত

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer