বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?
বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে পেট্রোল, ডিজেল, ...

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শুক্রবার রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সিবিএস জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৩০০ জন। মার্কিন সামরিক বাহিনী জানায়, তাদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছে। যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
পাঠকের মতামত