উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২৩ ২:৫৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে কোরাল জালে ধরা পড়েছে ১০টি পোপা মাছ। জেলে এর দাম হাঁকছেন ২০ লাখ টাকা।

সোমবার ভোররাত ৩টার দিকে সেন্ট মার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারের মাঝিদের জালে মাছগুলো ধরা পড়ে।

পরে সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছ দেখতে ভিড় জমান পর্যটকসহ উৎসুক মানুষ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত।

মাছ ধরার খবর পেয়েছেন জানিয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Mycteroperca bonaci)। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণে এ মাছের দাম অনেক বেশি।”

টেকনাফের ফিশারি ঘাটে ট্রলারের মাঝি ওসমান সাংবাদিকদের বলেন, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলেছিলেন তারা। ভোররাতে জাল টানতে গিয়ে দেখেন বড় বড় সব কালা পোপা মাছ আটকা পড়েছে।

ট্রলারের মালিক আব্দুল গণি বলেন, “কোনো কোনো মাছের ওজন ১২ থেকে ২০ কেজি পর্যন্ত আছে। ১০টি মাছের দাম চাইছি ২০ লাখ টাকা। তবে টেকনাফের ব্যবসায়ীরা ১০ লাখ টাকা পর্যন্ত বলেছেন।

“আমি বিক্রি করিনি। ভালো দামে বিক্রির আশায় মাছ ফ্রিজিং করে কক্সবাজার শহরে নিয়ে যাচ্ছি”, বলেন গণি।

আব্দুল গণির ট্রলারে বেশ কয়েক বছর ধরেই পোপা মাছ পড়ছে। এতে তিনি বেশ লাভবান হচ্ছেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, “জেলে গণি খুব ভাগ্যবান মানুষ। প্রতি বছর কয়েকটি করে এই পোপা মাছ পাচ্ছেন তিনি।” সুত্র: বিডিনিউজ

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ টেকনাফ

. দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকর

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...

রোহিঙ্গা শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা শুনলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। মঙ্গলবার (১০ ...

ইনানীতে গ্যাসের বড় আধারের ইঙ্গিত, ঝুঁকি এড়াতে কূপ বন্ধের সিদ্ধান্ত বাপেক্সের

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ...

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...