প্রকাশিত: ২৮/০৬/২০১৮ ৫:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৬ এএম

ওবাইদুল হক চৌধুরী,উখিয়া নিউজ ডটকম::

ফাইল ছবি

নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের কোনার পাড়ায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া হবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) এমন আশ্বাসের কয়েক ঘণ্টা পরেই জ্বালানি কাঠ সংগ্রহে করতে যাওয়া আনসার হোসেন নামে এক রোহিঙ্গা শিশুর পায়ে গুলি চালিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে ওই শিশুর পায়ে গুলি চালায় তারা। বর্তমানে আতঙ্ক বিরাজ করছে উক্ত রোহিঙ্গা ক্যাম্পে।

এর আগে, আজ দুপুরে বিজিবির সঙ্গে বৈঠকে তমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আশ্বাস দেয় বিজিপি। পতাকা বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি। বেলা ১২টার দিকে বিজিবির আঞ্চলিক কার্যালয়ে পতাকা বৈঠক শুরু হয়। এতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ। দুপুর দুইটা পর্যন্ত চলা বৈঠকে, রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, যৌথ টহল, মাদক চোরাচালন প্রতিরোধ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...