উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক
কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে পালংখালী ইউনিয়নের সীমান্ত পিলার নং-২১ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ব্যক্তি পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মের চড়া এলাকার সোনামিয়ার পুত্র মোহাম্মদ বদিউর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় বদিউর রহমান গুরুতর আহত হন। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ায় হয়েছে।
পাঠকের মতামত