প্রকাশিত: ১২/১০/২০১৬ ৮:১৩ এএম

feb0c60c7fe3cd3dfac7add94ef0eb24-57fd7ae5d785cনিউজ ডেস্ক::

মিয়ানমারের  দুই নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাফেজ মো. ইউনুস (২৩) ও তার স্ত্রী রোজিয়া বেগম (২০)। তাদের বাড়ি মিয়ানমারের সিত্তে (মুন্ড) জেলার ইয়াংছাং (বুচিদং) থানার বুচিদং ও কাজিংগাপাড়া গ্রামে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক আরিফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ইউনুস ও তার স্ত্রী রোজিয়া বেগম সাংবাদিকদের জানান, ১৭ দিন আগে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। তারা ভারতের হায়দ্রাবাদে অবস্থানরত রোজিয়া বেগমের বড় বোন মোহছিনা বেগমের কাছে যাওয়ার জন্য ভারত সীমান্তবর্তী এলাকায় এসেছিল। সম্প্রতি ইউনুসের বাবা জাফর আহমদকে মিয়ানমারের পুলিশ গুলি করে হত্যা করে। এ কারণে নিজেদের জীবন বাঁচাতে তারা ভারতে যাওয়ার উদ্দেশে ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে আসে। পরে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে যাওয়ার পথ খুঁজতে থাকে। অজ্ঞাত দুজন ব্যক্তি তাদের শারদীয় দুর্গাপূজার দশমীর দিনে সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্যামনগরে নিয়ে আসে। তবে উপজেলা প্রেসক্লাবের সামনে পৌছে তাদের রেখে ঐ দুজন পারাপারের বিষয়ে যোগাযোগের জন্য যাওয়ার পরই পুলিশ তাদের আটক করে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...