প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ৭:৫০ এএম

সরকারের চলমান মিয়ানমারের অনিবন্ধিত নাগরিক শুমারি উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা ও নাটক প্রদর্শিত হয়েছে। ১৩ জুন সোমবার দিনব্যাপী চকরিয়া পৌরসভার বাঁশঘাটা বরইতলী ইউনিয়নের বানিয়ারছরা বান্দরবানের ফায়তং এবং কক্সবাজার সদরের ঈদগাঁও’র বিভিন্ন এলাকায় ব্যাপক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরাকানী রোহিঙঙ্গা শরণার্থী কল্যাণ পরিষদের ব্যানারে এতে অনিবন্ধিত রোহিঙ্গাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শুমারির গুরুত্বারুপ করা হয়। একই সাথে সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। এসব কর্মসুচিতে বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আব্দুর  রহিম যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক ও যুব বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন।

একই দিন শহরের কলাতলীর ঝরঝরিকুয়া ও দরিয়ানগর এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের নাটক প্রদর্শন করার মাধ্যমে শুমারির সুফল বিষয়ে উপস্থাপন করা হয়। এ সময় শরণার্থী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার শাহ প্রচার সম্পাদক আকতার হোসেন ও সাঈদ বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ২ জুন থেকে শুমারী শুরু হয়েছে। আজ ১৪ জুন শেষ দিন। শুমারীতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে অনেক জটিলতার অবসান ঘটবে এবং রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে সম্ভাবনার পথ খুলে যাবে। একই সাথে রোহিঙ্গারা পাবে আলাদা পরিচয়পত্র। যা তাদের জীবন চলার গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer