প্রকাশিত: ২০/১১/২০১৯ ৯:৪১ পিএম

কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। বুধবার রাত ৭টা ১৫ মিনিটে পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের কার্গো শাখার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। উড়োজাহাজটি অবতরণের পর পেঁয়াজ খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে, আমদানিকৃত পেঁয়াজ খালাস করার জন্য বিমানবন্দরে একটি টিম প্রস্তুত রয়েছে। সম্পূর্ণ ফ্রিতে এসব পেঁয়াজের চালান খালাস করা হবে বলে জানা গেছে।

এছাড়া এসব পেঁয়াজে কোনো ধরনের চার্জ ধরা হবে না।

এরআগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, আমদানি করা পেঁয়াজ মঙ্গলবার আসার কথা ছিল। পেঁয়াজ লোডিংয়ে সমস্যা হওয়ায় ২৪ ঘণ্টা পিছিয়েছে। বিমানে আনা পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে।

এক্ষেত্রে সরকার ভর্তুকি দেবে। পেঁয়াজবাহী বিমান দেশে পৌঁছলেই চার-পাঁচশ ট্রাকের মাধ্যমে সারা দেশে বিক্রি শুরু হবে। যাতে সব জায়গায় দামটা কমে যায়।

বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত ছিল। টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে সাধারণ ক্রেতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর ৩৫টি স্থানে ৪৫ টাকা কেজি দরে পণ্যটি বিক্রি করেছে টিসিবি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...