উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২/০৮/২০২৬ ৩:১১ পিএম

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

 

উখিয়া সদরের পরিচিত মুখ জাহেদুল ইসলাম বাবু আসন্ন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন।

জাহেদুল ইসলাম বাবু মরহুম মৌলভী শুক্কুরের সন্তান এবং উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার সরওয়ার আলম শাহীনের ছোট ভাই।

ব্যবসায়ী হিসেবে উখিয়া বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তিনি। প্রায় ৮ বছর ধরে উখিয়া বাজারে পাইকারি মুদির ব্যবসার পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের ডিলারশিপের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া উখিয়া বাজারের একটি মার্কেট রয়েছে তাদের পরিবারের। সেখানেও তার ব্যবসাপ্রতিষ্ঠান আছে।

ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার লক্ষ্যেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাবু।

পাঠকের মতামত

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, ৫৬টিতেই নেই গেটম্যান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে নেই গেটম্যান। এসব লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা ...

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র নারী প্রকৌশলীর মৃত্যু, মাসেও মেলেনি কারণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক মাসের বেশি সময় ...

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ...