উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ১২:১৩ এএম

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদ্রাসা গেট থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পাবলিক হল গেটে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন রঙের টি-শার্ট ও জাতীয় পতাকা নিয়ে অংশ নেন। তারুণ্য উদ্দীপনামূলক গান পরিবেশনের মাধ্যমে র‍্যালিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধান সড়কের দুই পাশে উৎসুক মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

 

র‍্যালির আগে জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালির উদ্বোধন করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সম্পদ ও সৌন্দর্যে ভরপুর একটি সম্ভাবনাময় দেশ। সৎ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্ম গড়ে তোলা গেলে বাংলাদেশ বিশ্বের মাঝে অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। তবে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের কারণে দেশের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

তিনি  বলেন, তরুণদের নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশ গঠনের উপযোগী করে তুলতে হবে। জামায়াতে ইসলামী যুব সমাজের মাঝে এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

 

অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী আরও বলেন, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণদের ঐক্যবদ্ধ করা এবং দেশ গঠনে তাদের শক্তিকে কাজে লাগানোর লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তরুণদের নেতৃত্বে হওয়া ওই আন্দোলনের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন। নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ প্রজন্মের নেতৃত্বে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, সদর উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, জেলা যুব ও ক্রীড়া কমিটির সদস্য কামরুল হাসান, সরওয়ার কামাল সিকদার, জাহিদুল ইসলাম নোমান, অ্যাডভোকেট দিদারুল মোস্তফা, ডা. কায়সার আমীন কায়েসসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...
Single Page Footer