প্রকাশিত: ১৫/১১/২০১৭ ১০:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:০৩ এএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম:;
রোহিঙ্গাদের উস্কানিমূলক লিফলেট বিতরণকালে এনজিও সংস্থা এমএসএফের কর্মরত রোহিঙ্গা এক কর্মীসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যূষিত এলাকা পালংখালী থেকে এসব রোহিঙ্গাদের ১হাজার পিস লিফলেট সহ আটক করা হয়। এ সংবাদ লিখা পর্যন্ত (বুধবার সন্ধ্যা-৭টা) ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের। িউখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিকারুজ্জামান জানান, রোহিঙ্গাদের উস্কানিমূলক লিফলেট বিতরণের সময় হাতে নাতে ৪জন রোহিঙ্গাকে আটক করে পূলিশের নিকট সোর্পদ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে পালংখালী শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোঃ জলিলের ছেলে আব্দূল গাফ্ফার (৪৯) ও তার ছেলে মোঃ আনোয়ার(২১), জামতলি রোহিঙ্গা ক্যাম্পের মোঃ হোসন এবং জিয়াউর রহমান। তৎমধ্যে আব্দুল গাফ্ফার এনজিও সংস্থা এমএসএফের বেতনধারী কর্মী।
এমএফএস এনজিও’র লিয়াজো কর্মকর্তা সেলিম বাদশা কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের আমাদের কর্মী আছে কি না খোঁজ খবর নিয়ে দেখতে হবে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, ধৃত রোহিঙ্গাদের থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...