প্রকাশিত: ১২/০৯/২০১৬ ৭:২৮ এএম

img_3321এম.এ আজিজ রাসেল, কক্সবাজার:
শহরতলীর লিংকরোডের বিসিক মোড় এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী জাকের হোসেন (৩২) কে আটক করেছে র‌্যাব। ১১ সেপ্টেম্বর এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলিটেকনিক কলেজের সামনে একটি টাটা পিকআপ (নং-ঢাকা মেট্রো-ন-১৮-৭১৬৯) গাড়ি থামানো হয়। এসময় গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বান্দরবান জেলার আলীকদমের পালং পাড়ার মৃত হোসেনের পুত্র জাকের কে আটক করা হয়। পরে পিকআপ তল্লাশী চালিয়ে ডান চাকার মাডগার্ডের উপরে বিশেষ কৌশলে সংরক্ষিত থাকা অবস্থায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। আটক জাকির পেশাদার মাদক চক্রের সদস্য। তাকে জব্দকৃত মালামালসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা, হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক ...

টেকনাফে অভিযানের পরও থেমে নেই মানবপাচার গা ঢাকা দিচ্ছে কিছু পাচারকারী

তোফায়েল আহমদ, কক্সবাজার:: কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারী সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে সেনা সদস্য তিতাস ...