প্রকাশিত: ০২/০৮/২০১৬ ৭:২৩ এএম

lama school photo [Max Width 640 Max Height 480]নিজস্ব প্রতিনিধি,লামাঃ

লামায় টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীকে বদলীর প্রতিবাদে এলাকাবাসী দিন দিন ফুঁসে উঠছে। লাগাতার কর্মসূচির তৃতীয় দিন গতকাল (সোমবার) স্কুলে আশেনি কোন ছাত্রছাত্রী। গতকাল বিকাল তিনটায় বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, মোস্তফা জামান , লামা পেীর মেয়র মো. জহিরুল ইসলাম ও এলাকার অভিভাবক ও এসএমসি কমিটিসহ দু ঘন্টা ব্যাপি বৈঠক বসলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি। জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল জানান আমরা এলাকা বাসীর দাবী মেনে নিয়েছি এবং শিঘ্রেই একটা ব্যবস্থা করব। স্কুলের অভিভাবকরা জানান আমরা মোকাম্মেল স্যারকে চাই আর নাহয় অন্য কোন শিক্ষক চাই তবে নন্দিতা রানী শ্রী দেব চেীধুরী মেডামকে চাই না। গতকাল উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল সরজমিন পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। খবর পেয়ে পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনেন।#

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...