ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ৭:৩৪ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুদিনে ৭ খুনের ঘটনায় এখনও মামলা হয়নি। গত শুক্রবারের (৭ জুলাই) বালুখালীর ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এপিবিএন। শনিবার (৮ জুলাই) দুপুরে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য জানান।

শুক্রবার ভোরে বালুখালীর ৮ (পূর্ব) নম্বর ক্যাম্পে আরসা ও আরএসও গোষ্ঠীর গোলাগুলিতে ৫ জন নিহত হন। বিকালে একই ক্যাম্প থেকে গলাকাটা একজনের মরদেহ উদ্ধার হয়। এর আগের দিন বৃহস্পতিবার কুতুপালংয়ের ১ (পশ্চিম) নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকের সাব-মাঝি এবাদুল্লাহকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ওই সময় কুতুপালংয়ের ১ (পশ্চিম) নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল।

গতকাল উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুদিনে ৭ খুনের ঘটনায় এখনও মামলা হয়নি। এসব ঘটনার জন্য ৩টি মামলা হবে। এপিবিএন স্বজনদের সঙ্গে আলাপ করে মামলার প্রক্রিয়া চালাচ্ছে।

বালুখালীর ঘটনায় আটক ছয়জন হলেন- ক্যাম্পের এইচ/১৯ ব্লকের মোহাম্মদ ফোরকান, বি/৩৩ ব্লকের এনাম উল্যাহ, এফ/২৮ ব্লকের এবাদ উল্লাহ ও আরিফ উল্যাহ, বি/২৫ ব্লকের মোহাম্মদ জুবায়ের ও বি/৩২ ব্লকের বি রহমান।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বালুখালীর ৮ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএন বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। শনিবার দুপুর পর্যন্ত যৌথ অভিযানে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতরা হলেন বালখালীর ৯ নম্বর ক্যাম্পের আবদুর শুক্কুর, ৮ নম্বর ক্যাম্পের এইচ/৪৯ ব্লকের আনোয়ার হোসেন, এ/২১ ব্লকের মোহাম্মদ হামীম, ১০ নম্বর ক্যাম্পের এইচ/৪২ ব্লকের মো. নজিমুল্লাহ ও ১৩ নম্বর ক্যাম্পের বি/১৭ ব্লকের নুরুল আমিন।

এ ছাড়া শুক্রবার বিকাল ৫টায় বালুখালীর ৮ (পূর্ব) নম্বর ক্যাম্পে থেকে সানাউল্লাহ নামের এক রোহিঙ্গার গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ১১ নম্বর ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।প্রতিদিনের বাংলাদেশ

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাস্তুচ্যুত রোহিঙ্গা

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...