প্রকাশিত: ১০/০৯/২০১৭ ১০:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৪ পিএম
Single Page Top

ঢাকা : মিয়ানমারে সেনা অভিযানের মুখে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা নিরিহ রোহিঙ্গাদের মানবিক সহায়তার লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করেছে বিএনপি। কমিটির ৮ সদস্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব ও সমন্বয়কারী করা হয়েছে।
এছাড়াও টিমের অন্য সদস্যরা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।
রোববার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র কয়েকজন নেতার এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কমিটি গঠন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে রাজধানীর সেগুন বাগিচার কচি-কাঁচা মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কমিটির তথ্য জানান।
লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে এই সভা অনুষ্ঠিতহয়।
রিজভী জানান, এই টিমের সদস্যরা মঙ্গলবার সরেজমিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন এবং আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে বিএনপির পক্ষ থেকে সাধ্যমতো ওষুধ ও খাবার বিতরণ করতে যাবেন। মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন-নিপীড়নের মুখে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামে সে দেশে চাল আনতে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিউন নবী খান সোহেল, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়রসহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer