ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ১০:০৮ পিএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরও ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউএসএআইডি এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মৌলিক ও তাজা খাবার কেনার জন্য ইলেকট্রনিক ভাউচার, ৯২৫,০০০ রোহিঙ্গাদের খাদ্য যোগানোসহ প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাথে কাজ করবে।

সোমবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে এই সহায়তা এমন সময়ে দেওয়া হচ্ছে যখন রোহিঙ্গা শিবিরগুলোতে খাদ্য রেশন হ্রাস করার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরও অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অন্যান্য দাতাদেরকে রোহিঙ্গাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকসই জীবিকামূলক কর্মকান্ডে নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার জন্য, যাতে তারা মানবিক সাহায্যের উপর তাদের নির্ভরতা কমাতে সক্ষম হয়।

বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা লোক কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে এবং বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে বসবাস করছে। তারা মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার ওপর নির্ভর করছে।

২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সংকটের প্রেক্ষিতে দুই বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।

পাঠকের মতামত

মিয়ানমারে দ্বিগুণ দামে বিক্রি, কক্সবাজারে ফের সক্রিয় সার পাচারকারীরা

এবার সীমান্ত দিয়ে সার পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ...

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer