প্রকাশিত: ২৩/০৭/২০১৬ ৯:১৩ পিএম

RAMU PIC 23.07.16 [Max Width 640 Max Height 480]আবুল কাশেম সাগর, রামু

রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের নব নির্মিত মার্কেট ভবনে’র শুভ উদ্বোধন করেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহেল সরওয়ার কাজল। গতকাল শনিবার ( ২৩ জুলাই) বিকাল ৪টায় রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের নব নির্মিত মার্কেট ভবন উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিবাবক সদস্য শামসুল আলম মন্ডল, রামু মেরংলোয়া রহমানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য গিয়াস উদ্দিন কোম্পানী, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ইউনুছ রানা চৌধুরী, বিদ্যালয়ের অভিবাবক সদস্য নুরুল ইসলাম, মৃনাল বড়ুয়া ও হামিদা খানম। উপস্থিত ছিলেন, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ করিম, শিক্ষক আমান উল্লাহ আনছারী, খোরশেদুল ইসলাম, বাদল মিয়া, সুফিয়া খানমসহ স্কুলের শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষ রামু উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অবদানের জন্য আজীবন প্রতিষ্ঠাতা দাতা সদস্য হিসেবে সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত অধ্যক্ষ মরহুম আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীকে আজীবন সন্মাননা প্রদান করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য পরিচালনা কমিটির সভাপতি সোহেল সরওয়ার কাজল, শামসুল আলম মন্ডল, গিয়াস উদ্দিন কোম্পানী,মোঃ ইউনুচ রানা চৌধুরী, নুরুল ইসলাম, মৃনাল বড়ুয়া, প্রধান শিক্ষক মোঃ ছৈয়দ করিম, সুফিয়া খানম, বাদল মিয়া, হামিদা খানম’কে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer