প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৮:২০ এএম

n10-400x225 রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপে পাষণ্ড স্বামীর হাতে প্রাণ হারালো রেহানা আকতার (২৮) নামে এক গৃহবধূ।রোববার (১০ জুলাই) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের চরপাড়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।জানা গেছে, নিহত রেহানা আকতার রামু উপজেলার কাউয়ারখোপ বাজার এলাকার হাজী শামসুল আলমের মেয়ে।

প্রায় ১০ বছর আগে রেহানা আকতারের সঙ্গে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহাম্মদের ছেলে সাইদুল ইসলাম রুবেলের বিয়ে হয়। তারা কাউয়ারখোপের চরপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। বিয়ের পর তাদের ঘরে ৩ মেয়ে সন্তান জন্ম নেয়।

নিহতের মা গোল চেহের জানান, রুবেল তার মেয়ে রেহানার ওপর বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন চালাত। রোববার দিনভর অমানবিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর হাতেই তার মেয়ের মৃত্যু হয়।

তিনি বলেন, এর আগেও তার মেয়েকে প্রায়শ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে বিচার বৈঠক হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রবিবার স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধু রেহানা আকতারকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দ্র ধর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer