প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৫:৩২ পিএম

অর্পন বড়ুয়া, রামু:
কক্সবাজারের রামু উপজেলায় ফের ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে জসীম উদ্দিন খোকন (৩৫) নামে ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

রোববার (১০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার রাবার বাগানের চা বাগান সংলগ্ন গভীর জঙ্গলে ঘটনাটি ঘটে।

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ইব্রাহিম, রুবেলসহ আহত ৪ পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় ডাকাতদলের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা করেছে পুলিশ।

বন্দুকযুদ্ধে নিহত ডাকাত জসীম উদ্দিন খোকন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত ওয়াহিদুল আলমের ছেলে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে জসীম উদ্দিন খোকনকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার জবানবন্দির প্রেক্ষিতে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হলে তার সহযোগি ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ডাকাতদলের সদস্যদের গুলিতেই জসীম নিহত হন।

ওসি প্রভাষ চন্দ্র ধর আরো জানান, জসীম উদ্দিন খোকনের বিরুদ্ধে দস্যুতা, ইয়াবা, অস্ত্র, ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তৎমধ্যে কক্সবাজার সদর থানায় ১৩টি ও রামু থানায় ৪টি।

অন্যদিকে, নিহতের স্বজনদের দাবী পুলিশ পরিকল্পিত ভাবে জসীম উদ্দিন খোকনকে ক্রস ফায়ারের মধ্য দিয়ে হত্যা করেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer