প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৭:২৩ এএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক থাকা ২১জন আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। এদিকে অভিযানের নেতৃক্বদানকারী রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান,  উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রামু উপজেলার আইন শৃংখলা ভাল রাখতে বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, দুর্ধর্ষ ডাকাত চোর, সন্ত্রাসী, অপরহরনকারি ধরতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...