ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১১/২০২৬ ৭:০০ পিএম , আপডেট: ১৫/১১/২০২৬ ৭:০১ পিএম

কক্সবাজারের রামুতে দিনদুপুরে প্রকাশ্যে মিছিল ককরেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার গর্জনিয়া বাজারে ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমাদ সিকদার মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ঐ ভিডিওতে সামনের সারিতে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরোয়ার কমলের একটি ছবি প্রর্দশন করতে দেখা যায়।

এছাড়াও ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘কমল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল হক মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ গর্জনিয়া ফাড়ির আওতাধীন এলাকায় দুপুর ২ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করে বলে তথ্য পেয়েছি, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ নিষিদ্ধ সংগঠনের ব্যানারে
কার্যক্রম চালানোর সুযোগ নেই, জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান শুরু করেছে এবং ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...