প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৯:২০ পিএম , আপডেট: ২১/০৭/২০১৬ ৯:২১ পিএম

mail.google.combanner1প্রেস বিজ্ঞপ্তি  
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ায় আছমা ছিদ্দিকা (রাঃ) বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও হিজাব বিতরণ করা হয়েছে। রামু মধ্যম মেরংলোয়া গ্রামের সমাজসেবক ও মাদরাসার পরিচালক আলহাজ¦ মাওঃ আব্দুচ্ছালাম কুদ্ছী নিজ উদ্যোগে ও অর্থায়নে দুঃস্থ ও এতিম শতাধিক শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। তিনি জানান দরিদ্র শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার বিকাশে এলাকার অবস্থা সম্পন্ন সকলের এগিয়ে আসা উচিত। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি মাষ্টার শফিউল আলম, ওসমান গনি, আবদুচ ছমদ, ফজলুল হক, কামরুজ্জামান সওদাগর, জয়নাল আবেদীন প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...